শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অস্ট্রিয়া জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন মার্সেল সাবিৎজার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:১৭ PM ২৬ বার পঠিত
অস্ট্রিয়া জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন মার্সেল সাবিৎজার

ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার মিডফিল্ডার মার্সেল সাবিৎজার জাতীয় দল থেকে বিরতি নিচ্ছেন। আর এ কারনে চলতি বছর নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খেলবেন না বলে রোববার জানিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (ওএফবি)।

৩২ বছর বয়সী বরুশিয়া ডর্টমুন্ডের এই খেলোয়াড় অস্ট্রিয়ার হয়ে ১০২ ম্যাচে ২৭ গোল করেছেন। আগামী মার্চে ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু হওয়ার আগে তিনি জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাববেন।

ওএফবির প্রকাশিত এক বিবৃতিতে সাবিৎজার বলেন, “গত দুই বছর খুবই কঠিন ছিল। ইউরো ২০২৪-এর পর কার্যত আমি তিনটি মৌসুম খেলেছি, এর মধ্যে ক্লাব বিশ্বকাপ ও বিশ্বকাপও ছিল।”

“এই মৌসুমও ব্যস্ত- বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল ও চ্যাম্পিয়ন্স লিগ রয়েছে। আমার বয়স ৩২ বছর। আমি আরও কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলতে চাই এবং আমাকে নিজের শক্তি খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে।”

“তাই কোচের সঙ্গে খোলামেলা ও আস্থাপূর্ণ আলোচনার পর আমরা একমত হয়েছি যে, আমি এখন কিছুটা বিরতি নেব। আগামী বছরের শুরুতে আমরা আলোচনা করব, ইউরো বাছাইপর্বেও জন্য আমি জাতীয় দলে ফিরব কি না।”

একই বিবৃতিতে কোচ রালফ রাংনিক বলেন, সাবিৎজারকে ছাড়া মাঠে নামাটা দুঃখজনক হলেও তার সিদ্ধান্তের কারণ তিনি বুঝতে পারছেন।

“ইউরো ২০২৮-এর বাছাইপর্ব শুরুর আগে কীভাবে এগোনো হবে, সে বিষয়ে আমরা যথাসময়ে যৌথভাবে সিদ্ধান্ত নেব। তবে প্রয়োজন হলে মার্সেল আবারও মূলত আমাদের জন্য প্রস্তুত থাকবে, তাতে আমি আনন্দিত। এতে আমার কাছে একটি বিষয় স্পষ্ট, জাতীয় দল এখনও তার কাছে কতটা গুরুত্বপূর্ণ।”

নেশন্স লিগে ২৪ সেপ্টেম্বর লিনৎসে ইসরায়েল এবং ২৯ সেপ্টেম্বর ভিয়েনায় কসোভোর বিপক্ষে ম্যাচের জন্য আগামীকাল অস্ট্রিয়ার দল ঘোষণা করবেন রাংনিক।

আগামী ১ অক্টোবর ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং চার দিন পর প্রিস্তিনায় কসোভোর বিপক্ষে খেলবে অস্ট্রিয়া।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!