শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মুহাম্মদ সালমানের কবিতা হাজার জন্মে বাংলাদেশ

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৮ PM ১১৪ বার পঠিত
মুহাম্মদ সালমানের কবিতা হাজার জন্মে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

হাজার জন্মে বাংলাদেশ
মুহাম্মদ সালমান

আমার পরিচয় লিখে রাখো—
আমি বাংলার সন্তান,
এই মাটিতে প্রথম হাঁটা,
এই মাটিতেই প্রাণ।

আমার শিরায় নদীর স্রোত,
হৃদয়জুড়ে দেশ,
সবুজ ঘাসে শৈশব আমার,
মাটির গন্ধে রেশ।

পদ্মা-মেঘনা-যমুনা বয়ে
শোনায় আপন গান,
কাশফুল দোলে হাওয়ার তালে,
জেগে ওঠে প্রাণ।

এই মাটিতে মায়ের ভাষা
প্রথম ডেকেছে আমায়,
“বাংলা” নামে বুকটা আমার
আজও গর্বে ভাসায়।

এই মাটিতে কত মায়ের
স্বপ্ন হয়েছে শেষ,
কত তরুণ বুকের রক্তে
লিখেছে বাংলাদেশ।

লাল সূর্যের রক্তিম আভা,
সবুজ আমার প্রাণ,
লাল-সবুজের পতাকাটাই
আমার অহংকার-গান।

যদি জিজ্ঞেস করো আমায়—
তোমার দেশটা কোথায়?
আমি বলব—যে মাটির জন্য
মানুষ জীবন হারায়।

যে দেশের ধুলো কপাল ছুঁয়ে
শান্তি নামে মনে,
যে দেশের নাম উচ্চারিলে
চোখ ভিজে যায় ক্ষণে—

সেই দেশ আমার, সেই মাটি আমার,
সেই তো আপন বেশ—
হাজার জন্ম পেলেও আমি
চাই আমার বাংলাদেশ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!