শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জেলা প্রশাসক গোল্ডকাপে গফরগাঁওকে হারিয়ে ফুলবাড়ীয়ার জয়

জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৬:১৮ PM ১৬৫ বার পঠিত
জেলা প্রশাসক গোল্ডকাপে গফরগাঁওকে হারিয়ে ফুলবাড়ীয়ার জয়

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ গফরগাঁও উপজেলাকে তিন এক গোলে পরাজিত করেছে ফুলবাড়ীয়া উপজেলা দল। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের এই খেলা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ীয়া উপজেলা দলের পক্ষে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জোড়া গোল করেন তাসফি। দুর্দান্ত খেলার স্বীকৃতি হিসেবে তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। দলের হয়ে অপর গোলটি করেন শাকিল। ফুলবাড়ীয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ইমরান হাসান গণমাধ্যমকে জয়ের খবরটি নিশ্চিত করেছেন।

এই জয়ে ফুলবাড়ীয়া উপজেলা দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই জয় ফুলবাড়ীয়ার ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। খেলোয়াড়দের অসাধারণ নৈপুণ্য দলীয় প্রচেষ্টা ও দৃঢ় মনোবলই আজ এই বিজয় এনে দিয়েছে। ফুলবাড়ীয়া উপজেলা দল তাদের সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে আগামী ম্যাচগুলোতেও বিজয়ের ধারা অব্যাহত রাখবে এবং এলাকার সুনাম আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি দলের এমন জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুলবাড়ীয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ। আগামী দিনগুলোতেও দলটি এমন চমৎকার খেলা উপহার দিয়ে ফুলবাড়ীয়ার ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!