শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সালমান শাহ হত্যা মামলায় চিত্রনায়ক আশরাফুল হক ডন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ৫:৩৫ PM ১০ বার পঠিত
সালমান শাহ হত্যা মামলায় চিত্রনায়ক আশরাফুল হক ডন গ্রেফতার

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রে অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট ২০২৬) দুপুরে বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে হেফাজতে নেয়। ​বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ডনকে গ্রেফতারের পর সিআইডি সদস্যরা তাকে নিয়ে গেছেন। বর্তমানে সিআইডির তত্ত্বাবধানেই এই হত্যা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ​সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর গত বছর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক মামলাটি পুনরায় পরিচালনার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনয়শিল্পী ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। ​উল্লেখ্য, নব্বইয়ের দশকের জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন তদন্ত সংস্থা ঘটনাটি তদন্ত করে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করেছিল। তবে তার পরিবার ও ভক্তরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে দীর্ঘ সময় ধরে ন্যায়বিচারের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!