শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ৫:১৮ AM ৯ বার পঠিত
ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডে আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আক্রমণে পুরোপুরি নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল নির্ধারিত ৯০ মিনিটে একটিও শট নিতে পারেনি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

​শুধু তাই নয়, অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট-অর্থাৎ ১০৫ মিনিট পর্যন্তও কোনো শট নিতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এর মাধ্যমে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম দল হিসেবে ১০৫ মিনিট পর্যন্ত শট নিতে ব্যর্থ হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।

​স্পেনের শক্তিশালী প্রেসিং, বল দখলের আধিপত্য এবং সংগঠিত রক্ষণভাগের সামনে পুরো ম্যাচজুড়ে কার্যকর কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি আর্জেন্টিনা।

​প্রথমার্ধেও আর্জেন্টিনা ছিল শটহীন। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে এটাই প্রথমবার কোনো ম্যাচের প্রথমার্ধে তারা একটি শটও নিতে পারেনি। সেই চিত্র শেষ পর্যন্ত আর বদলায়নি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!