শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ৪:১৪ PM ৯ বার পঠিত
মিরপুর ১০ মেট্রো স্টেশনের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছবি: সংগৃহীত

যাত্রী চলাচল নির্বিঘ্ন করতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মিরপুর ১০ মেট্রোরেল স্টেশনের নিচে অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।

​অভিযানে স্টেশনের নিচতলার এমন সব অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়া হয় যেগুলো যাত্রীদের চলাচলে বাধা তৈরি করছিল। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, মো. জাহিদুল ইসলাম এবং নজরুল ইসলামের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন এই কার্যক্রমে প্রয়োজনীয় সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দিয়েছে।

​যৌথ এই অভিযানে ডিএমটিসিএল ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশের সদস্যরা অংশ নেন। ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক।

​ডিএমটিসিএল জানিয়েছে এটি তাদের নিয়মিত কার্যক্রমের একটি অংশ। স্টেশন এলাকায় ভবিষ্যতে যেন কেউ নতুন করে অবৈধ দখল করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। যাত্রীস্বার্থে আগামীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আজকের এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!