শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২২ জুন ২০২৬, ৯:৩০ AM ১১ বার পঠিত
অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স ৪র্থ বর্ষের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট কলেজগুলোয় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত বহিঃপরীক্ষকদের তথ্য অনলাইনে সরবরাহ করা হবে। পরীক্ষকরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন সিস্টেমে প্রবেশ করে নিয়োগপত্র সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট কলেজের সঙ্গে সমন্বয় করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করবেন।

এ ছাড়া পরীক্ষার নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের Examination Management System (EMS)-এ নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই বহিঃপরীক্ষক পরিবর্তন করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাসংশ্লিষ্ট সব কলেজ, শিক্ষক ও পরীক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!