শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাবা যেন ছায়াশীতল এক বটবৃক্ষ

রকমারি ডেস্ক

প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১১:০৬ PM ১৮ বার পঠিত
বাবা যেন ছায়াশীতল এক বটবৃক্ষ

ছবি: সংগৃহীত

​শামীমা নাসরীন লোবনা:
বাবা শব্দটি যদিও মাত্র দুটি অক্ষরের, কিন্তু এর ব্যাপ্তি যেন আকাশছোঁয়া। বাবা নামক এই বটবৃক্ষের জন্য যদিও নির্দিষ্ট কোনো ক্যালেন্ডারের পাতার প্রয়োজন হয় না, কারণ সন্তানের কাছে প্রতিটি দিনই বাবা দিবস। তবুও আজ তাকে বিশেষভাবে স্মরণ করছি। বাবা শব্দটি যেমন উচ্চারণে সহজ, এর গভীরতা ঠিক তেমনই দুরূহ এবং বিশাল।
​একজন সন্তানের কাছে তার বাবা কেবল অভিভাবক নন, তিনি জীবনের প্রথম এবং অকৃত্রিম হিরো। প্রত্যেক সন্তানের চোখে বাবা হলেন বাস্তব জীবনের সেই অজেয় যোদ্ধা, যার ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। বাবারা সচরাচর তাদের আবেগ প্রকাশে খুব একটা পারদর্শী হন না। সংসারের পাহাড়সম দায়িত্বগুলো তারা নিভৃতে পালন করে যান, হাসিমুখে সহ্য করেন অজস্র ক্লান্তি আর অবহেলা। সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে বাবা যে কতবার নিজের স্বপ্নকে বিসর্জন দেন, তার খবর হয়তো অধিকাংশ সময়ই আমরা রাখি না।
​বাবা, তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে সফল মানুষ নও, কিংবা তোমার সামর্থ্যের সীমাবদ্ধতা থাকতে পারে। তাতে আমার কিচ্ছু আসে যায় না! তুমি যেমনই হও, তুমি আমার বাবা, তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। অন্যের বাবারা হয়তো সন্তানদের অনেক বেশি আহ্লাদ দিতে পারে, কিন্তু আমার কাছে ‘বাবা’ শব্দের পূর্ণ সংজ্ঞা হলো তুমি। সন্তানের জন্য বাবার এই নিরব অবদান কোনোদিনও বিস্মৃত হওয়ার মতো নয়। বরং তা হৃদয়ের গভীরতম কোণে অক্ষয় হয়ে গেঁথে থাকে। ঠিক যেমন আমি তোমার একটি অবদানের কথাও কোনোদিন ভুলিনি।
​দূরত্ব বা প্রতিকূলতা কোনো কিছুই আমাদের এই বাঁধন আলগা করতে পারবে না। যেখানেই থাকো, পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তোমার ছায়াতলে বেড়ে ওঠা এই সন্তানটি সবসময় তোমার দীর্ঘায়ু কামনা করে।
​পৃথিবীর সকল বাবা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রত্যেক সন্তানের অন্তরের পবিত্র ভালোবাসায় অমর হয়ে বেঁচে থাকুন বাবারা। বাবা দিবসের এই বিশেষ লগ্নে সকল বাবাকে জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক ভালোবাসা।

লেখক: শিক্ষার্থী, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!