শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শুক্রবার প্রচারিত হবে এবারের ঈদ ইত্যাদি

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ২ জুন ২০২৬, ৫:৫৯ PM ১১ বার পঠিত
শুক্রবার প্রচারিত হবে এবারের ঈদ ইত্যাদি

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্ব ধারণ করা হয়েছে প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে। আগামী ৫ জুন, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্বটি সম্প্রচারিত হবে। দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ধারাবাহিকতায় নরসিংদীর লোকজ ঐতিহ্য, পুরাকীর্তি ও জনজীবনের বৈচিত্র্য নিয়ে এবারের আয়োজন সাজানো হয়েছে।
অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি করা হয়েছিল রায়পুরা উপজেলার রামনগরে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে। সম্পূর্ণ বিনামূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে দর্শক পাসের ব্যবস্থা করা হলেও, ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হন। স্থান সংকুলান না হওয়ায় স্থানীয় দর্শকরা আশপাশের ভবনের ছাদ, দেয়াল ও গাছে উঠেও অনুষ্ঠান উপভোগ করেন।
এবারের পর্বে দুটি বিশেষ গান থাকছে। নরসিংদীর শিল্পী ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’ একটি ফোক ফিউশনধর্মী গান পরিবেশন করেছেন। এছাড়া স্থানীয় নৃত্যশিল্পীদের অংশগ্রহণে নরসিংদীর ইতিহাস ও কৃষ্টি নিয়ে একটি পরিচিতিমূলক নৃত্যগীত থাকছে, যার সুর করেছেন হানিফ সংকেত।
তথ্যভিত্তিক আয়োজনের মধ্যে উয়ারী বটেশ্বর প্রত্নস্থল এবং নরসিংদীর ইতিহাস নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে। জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, প্রাচ্যের ম্যানচেস্টারখ্যাত বাবুরহাট এবং জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকন ও কলম্বো লেবুর পাশাপাশি স্থানীয় কয়েকজন কীর্তিমান ব্যক্তিত্বকে নিয়েও প্রতিবেদন থাকছে। একটি মানবিক প্রতিবেদনে খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন চিত্তরঞ্জন মহালদারের জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। বিদেশি প্রতিবেদনে থাকছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।
এর বাইরে নিয়মিত আয়োজন হিসেবে দর্শকপর্ব, চিঠিপত্র, কাশেম টিভির সাংবাদিক ও নাতির আড্ডা এবং সমসাময়িক অসংগতি নিয়ে সামাজিক সচেতনতামূলক নাট্যাংশগুলো যথারীতি থাকছে। ফাগুন অডিও ভিশন নির্মিত অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!