শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মেহেরপুরে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ৭:০৮ PM ৬ বার পঠিত
মেহেরপুরে গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধে সেমিনার

ছবি: সংগৃহীত

মেহেরপুর জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সার্কিট হাউস মিলনায়তনে আজ বুধবার দিনব্যাপী এই সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

স্বাগত বক্তব্য রাখেন – জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে অন্যদেরমধ্যে বক্তব্য রাখেন – পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম।

রিসোর্সপার্সন হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।

সেমিনারে জেলার ৪০ জন সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!