শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নারী দিবসে গুগল ডুডল

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ৫:২৬ AM ৭ বার পঠিত
নারী দিবসে গুগল ডুডল

গুগলের হোমপেজ থেকে স্ক্রিনশট

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। বিশেষ এই দিনটি উদযাপনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল তাদের হোমপেজে চমৎকার একটি ডুডল প্রকাশ করেছে। এবারের নারী দিবসের ডুডলটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম খাতের নারী অগ্রদূতদের সম্মান জানিয়ে তৈরি করা হয়েছে। গত বছরও একই দিনে স্টেম খাতের নারীদের অবদানের স্বীকৃতি জানিয়ে অন্য একটি ডুডল প্রকাশ করেছিল গুগল।

​গুগলের হোমপেজে গেলেই আজ চোখে পড়ছে রঙিন এক অ্যানিমেটেড ছবি। গুগলের লোগোটিকে সাজানো হয়েছে বিজ্ঞান ও গবেষণার আবহে। লোগোর মাঝখানে একটি থ্রিডি পাত্র ও পরিমাপের স্কেল বসানো হয়েছে। এটি দিয়ে মূলত বিজ্ঞানের নির্ভুল গবেষণা ও পরিমাপকে বোঝানো হয়েছে।

​গুগল তাদের বার্তায় জানিয়েছে, মহাকাশ পর্যবেক্ষক থেকে শুরু করে সমুদ্রের পথ দেখানো অভিযাত্রী পর্যন্ত নারীদের বিভিন্ন আবিষ্কার আমাদের এই আধুনিক বিশ্বের ভিত্তি গড়তে সাহায্য করেছে। অতীত ও বর্তমানের সেই সব সাহসী আবিষ্কারকদের স্মরণেই আজকের এই আয়োজন।

​গুগলের প্রত্যাশা, নারী বিজ্ঞানীদের এই অসামান্য অবদান বর্তমান ও ভবিষ্যতের মেয়েদের বিজ্ঞান নিয়ে আরও বেশি কৌতূহলী হতে অনুপ্রেরণা জোগাবে। বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ায় নারীদের অবদান তুলে ধরার এই গুগল ডুডলটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রযুক্তি অঙ্গনে নারীদের এই শক্ত অবস্থান নতুন প্রজন্মের মেয়েদের এই খাতে নিজেদের আরও বেশি যুক্ত করতে উৎসাহিত করবে।

গুগল প্রায়ই বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বা বিশেষ ব্যক্তির স্মরণে সৃজনশীল ডুডল প্রকাশ করে থাকে। এই ডুডলগুলো সাধারণত গুগলের লোগোকে সংশ্লিষ্ট দিবস বা ঘটনার থিম অনুযায়ী রূপান্তরিত করে তৈরি করা হয়, যা সার্চ বক্সের ওপর প্রদর্শিত হয় এবং দিনভর নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। গুগলের অত্যন্ত নান্দনিক ও অভিনব ডুডলগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের মনোযোগ সহজেই আকর্ষণ করে থাকে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!