শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৪:৩৭ PM ১৯ বার পঠিত
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

ছবি: সংগৃহীত

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রে হেনস্তার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, ড. ইউনূস বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিমানবন্দরে তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাষ্ট্রের দায়িত্ব নেওয়াই তাঁর বিরুদ্ধে এই হেনস্তার চেষ্টার কারণ বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, ড. ইউনূসের সরকারের কার্যক্রম নিয়ে যৌক্তিক সমালোচনা থাকতে পারে এবং তিনি নিজেও বাংলাদেশে বসে সেই সমালোচনা করেছেন। কিন্তু এ ধরনের হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. ইউনূসকে বিমানবন্দরে হেনস্তার ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গেও একই ধরনের আচরণ করার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা একজন অভিনেত্রীও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

তিনি আরও বলেন, ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং ড. ইউনূসের ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের যে মর্যাদা পাওয়ার কথা, সে অনুযায়ী যুক্তরাষ্ট্রে তাঁর নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, সরকার সেটিও খতিয়ে দেখবে।

শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাবনা এবং ডিসেম্বরে তাঁর দেশে আসার আলোচনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে আসুক সরকার সেটিই চায়। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার হয়েছে এবং সাজা হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে ভারতকে হস্তান্তরের অনুরোধও জানানো হয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসেন তাতেও সরকারের কোনো সমস্যা নেই। বরং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিচার দেশের বিচারব্যবস্থার মাধ্যমে নিশ্চিত করতে চায় সরকার। তাঁকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া ড. ইউনূসকে হেনস্তার ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ধরন প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, কিছু গণমাধ্যমের সংবাদ উপস্থাপনার ধরন সরকারের নজরে রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বের অংশ হিসেবে বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। তবে কোনো সংবাদ আইনি সীমার মধ্যে থেকে উপস্থাপন করা হচ্ছে কি না, সেটিও বিবেচনার বিষয় বলে জানান তিনি।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!