শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ভুল প্রলোভনে পা দেবেন না’: বিএনপি নেতা আব্দুল জব্বার

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৭:৫৪ PM ২১ বার পঠিত
ভুল প্রলোভনে পা দেবেন না’: বিএনপি নেতা আব্দুল জব্বার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের পক্ষে নির্বাচনী মাঠে সরব রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর অংশ হিসেবে শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের হাজরউদ্দীন এলাকায় এক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি আগামী ২৯ তারিখের উপনির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

বক্তব্যকালে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বলেন, আমাদের একটি ভোটও বাড়িতে ফেলে রাখা যাবে না। ২৯ তারিখ সকালে সবাইকে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে যারা পূর্বে বিভ্রান্তি ছড়িয়েছিল, দেশের মানুষ এখন তাদের আসল রূপ বুঝে গেছে। মিথ্যা আশ্বাস ও প্রলোভনে প্রলুব্ধ না হয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

উঠান বৈঠক ও গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রার্থী মির্জা ফয়সাল আমিনের ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!