শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১০:৩২ PM ২২ বার পঠিত
ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি © সম্পাদিত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পল্লী বিদ্যুতের তিন লাইনম্যানকে অবরুদ্ধ করে মারধর করেছেন। আজ শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মরিয়ম। সে ওই এলাকার আব্দুর রহমান কারীর নাতনি। তার বাবা রাজিব মোল্লা ও মা নাছিমা খাতুন ভালুকার নিঝুরী এলাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ছোটবেলা থেকেই মরিয়ম নানা ও নানির সঙ্গে রঘুনাথপুর গ্রামে থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর কড়ইতলা এলাকার একটি মক্তবে নতুন মিটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। স্থানীয় ইলেকট্রিশিয়ান রফিকুল ইসলামের ছেলে আবু নাঈম ওই সংযোগ দেন বলে অভিযোগ রয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিটারের আর্থিং রডের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয় মরিয়ম। তাকে উদ্ধার করতে গিয়ে মুছলেম উদ্দিন নামে এক ব্যক্তিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক নিশীথ কুমার কর্মকার তিনজন লাইনম্যানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় লাইনম্যানরা ঘরের ভেতরে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের ওপর হামলা চালান। পরে পুলিশ সদস্যরা গিয়ে লাইনম্যানদের উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, একজন সাধারণ ইলেকট্রিশিয়ানের কাছে সরকারি মিটার কীভাবে এল, তা খতিয়ে দেখা প্রয়োজন। রফিকুল ইসলামের সরকারি নিবন্ধন রয়েছে কি না এবং তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক নিশীথ কুমার কর্মকার বলেন, শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে হামলা চালান। পরে থানা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় লাইনম্যানদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাঁর তিন লাইনম্যান বর্তমানে সুস্থ আছেন। পুরো ঘটনা তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!