২৫ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আজ উদাস থাকার দিবস

রকমারি ডেস্ক
রকমারি ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬ | ১১:০০ এএম | ৩৩ বার পঠিত

আজ বুধবার (২৫ নভেম্বর), উদাস থাকার দিবস। যদিও প্রথমে দিবসটি যুক্তরাষ্ট্রে পালিত হয়, তবে বিশ্বায়নের এই যুগে যেকোনো দিবস যেকোনো স্থানে পালন করতে বাধা নেই। তাই আজকের দিনটা একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন।

বিশ্বের প্রায় প্রতিটি মানুষের বৈশিষ্ট্যই আলাদা। শুধু তা-ই নয়, প্রত্যেকের আচরণগত স্বভাবও ভিন্ন। চিন্তাভাবনা ও কাজকর্মে একেকজন একেক ধরনের হয়ে থাকেন। কেউ কেউ যেকোনো বিষয়ে খুব বেশি সিরিয়াস, আবার কেউ কেউ থাকেন সবকিছুতেই গা-ছাড়া ভাব নিয়ে। কেউ খুব তুচ্ছ বিষয়েই মুগ্ধ হন, কেউ আবার বড় কোনো ঘটনাতেও থাকেন প্রতিক্রিয়াহীন।

কেউ কেউ থাকেন নিজের কিংবা অন্যের যেকোনো বিষয়ে খুব উদাসীন। সবকিছুতেই উদাসীনতা যেমন খুব গ্রহণযোগ্য নয়, তেমন মাঝে মাঝে কিছুটা উদাসীনতা দরকারও। অন্তত যান্ত্রিক জীবনের চাপ থেকে মুক্ত থাকতে কিছুটা উদাসীনতা মাঝে মাঝে প্রয়োজন হয়।

আপনি খুব সিরিয়াস হোন কিংবা উদাসীন, আজকের দিনটা একটু বিশেষ উদাসীনতার সঙ্গে কাটাতেই পারেন। কেননা, আজকের দিনটা যে উদাসীনতার। চাপমুক্ত থেকে একটা দিন নিজের মতো কাটাতে ক্ষতি কী!

জানা গেছে, টমাস ও রুথ রয় নামের এক মার্কিন দম্পতির হাত ধরে দিবসটি পালন শুরু হয়। উদাসীনতাকে উদযাপনের জন্যই মূলত এমন দিনের প্রবর্তন করেন তাঁরা।

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২৫ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আজ উদাস থাকার দিবস

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আজ উদাস থাকার দিবস

২৫ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আজ উদাস থাকার দিবস
এই দিনে | ২৫ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন