শিরোনাম:
Network News BD
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শেখ মেহেদী হাসানের কবিতা চিরকুট

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:০৭ PM ২৩ বার পঠিত
শেখ মেহেদী হাসানের কবিতা চিরকুট

প্রতীকী ছবি © সম্পাদিত

চিরকুট
শেখ মেহেদী হাসান

ভালোবাসার নীল খামে জমে আছে
কতই না অতীতের অপূর্ণ অব্যক্ত কথাগুলো
পড়ে আছে লেখা গুলো চিরকুটে
কান্না আর কষ্টের আর্তনাদে।
শিরোনামে লেখা তারই স্নেহের মমতায়
আমি তোমাকে ভালোবাসি।
অপৃত্য অকিঞ্চিত অতুলনীয় ভালোবাসা
সেই হিজল গাছের মতো যেখানে-
শত কষ্ট চিরতরে সমাধিস্থ করা হয়।
কতই না পথিক কবির হৃদয়ের খামে
এখনো পড়ে আছে কষ্টের হাহাকার
শুধু সেই জানে হৃদয়ের সঙ্গপনা।
আজও শূন্য চেয়ারের পাশে পড়ে থাকে
চিরকুটে ভাবান্তর প্রেম কাব্যের লেখুনী গাঁথা
ময়ূরের একজোড়া রঙিন পালকের দেহাবশেষ।
জানালার বা ধারে মেঠো পথটা আজ বড় দুখী
নেই হইহুল্লোড় আর চোখের অমায়িক খেলা
চড়ুই ডাকা বেলগাছটাও মুখ থুবড়ে পড়ে আছে।
এই জীবন নিশার কখনো বা গোধূলির
সব কিছুই যেন ধাধানো এক মৃত উপন্যাস।
নিঃসঙ্গ নিরাকার করে বেঁচে রয়
আর ধুকে ধুকে শেষ হয় হাজারো-
শাণিত প্রাণের আধমরা জীবন।
নয়নের অশ্রু পদার্পণ করে শুধু
চিরকুটের কথাগুলো স্বপ্নের অবলীলায়-
প্রাতঃমান ছুটে চলে অদৃশ্য পথে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!