অস্ত্র
ওমর নুর শোয়েব
আরও পড়ুন
হেমন্তের সকাল
লোহার শরীরে নেই কোনো কান্না কিংবা হাসি,
তার নেই মায়া, নেই পাপ-পুণ্যের বিচার।
এক হাতে সে পাহারা দেয় মাটির সীমানা,
বাঁচায় মানুষ আর মানচিত্রের বুক;
আবার সেই অন্ধ আঘাতের ধারেই
অসময়ে থেমে যায় কত জীবন্ত গল্প।
