শিরোনাম:
Network News BD
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৮:৫৩ PM ২২ বার পঠিত
ময়মনসিংহে ২৫৭ পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদান

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলার ২৫৭ টি পূজামণ্ডপে অনুদান হিসেবে মোট ১৪ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ময়মনসিংহ জেলা পরিষদ সূত্রে জানা যায়, জেলা পরিষদ প্রতিষ্ঠার পর এবারই প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকাসহ মোট ২৫৭টি মন্দিরে ও পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা হিসাবে সরকারি অর্থে অনুদান দেওয়া হয়েছে।

জেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শঙ্কর সাহা জানান, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখবর পরিবেশে ময়মনসিংহে শাদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা মণ্ডপগুলোতে এবার নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীন। দুর্গাপূজায় সরকারি বরাদ্দ এবং ছুটি বাড়ানো হয়েছে। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তর এবার পূজা আয়োজনে সম্পৃক্ত হয়েছে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গোৎসব উপলক্ষে এবার সরকারি সহায়তা সম্প্রসারণ করা হয়েছে। পূজামন্ডপের জন্য আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিটি পূজামণ্ডপের জন্য সাধারণ বরাদ্দের চাল পাঁচশ’ কেজি থেকে বাড়িয়ে ছয়শ’ কেজিতে উন্নীত করা হয়েছে। পাশাপাশি জেলা পরিষদ, ত্রাণ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন পর্যায় থেকে পূজামণ্ডপগুলোতে সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ময়মনসিংহ জেলা পরিষদ জেলার ১৪টি উপজেলা, ১০টি পৌরসভা এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২৫৭টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!