শিরোনাম:
Network News BD
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৭:৫০ PM ২৪ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পুলিশ কর্মকর্তার বাসায় চুরি, স্বর্ণালংকার-টাকা লুট

ঠাকুরগাঁওয়ে ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন (৬০), মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে।
জানা যায়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বেলাল হোসন ও তাঁর স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা চুরি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার সকালে বেলাল হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!