শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৬:২৬ PM ৯ বার পঠিত
দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি উচ্চশিক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করার মতো দক্ষ কর্মী তৈরির আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ কথা জানান।

রাষ্ট্রপতি বলেন, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত দেশের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছরে আমাদের দেশে অসংখ্য গ্র্যাজুয়েট বের হয়েছে। তারপরও দেশের বিভিন্ন কৌশলগত স্থাপনা, বন্দর ও বিশেষায়িত প্রতিষ্ঠান এমনকি বেসরকারি কোম্পানি পরিচালনার জন্য বিদেশি কর্মী আনতে হচ্ছে।

এ বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার আহবান জানান।

সাক্ষাৎকালে ড. মো. সবুর খান রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পেটেন্ট উন্নয়ন বিভাগ রয়েছে যা গবেষকদের উদ্ভাবনসমূহের পেটেন্ট অধিকার ও বাণিজ্যিকীকরণে সহায়তা করে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে গবেষণা, প্রডাকশন অ্যান্ড মাল্টিমিডিয়া, নিউট্রিশন অ্যান্ড ফুড, ফিশারিজ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনসহ বিভিন্ন কর্মমুখী বিষয়ে শিক্ষা দিচ্ছে। যার ফলে বিশ্ববিদ্যালয়টি বিশ্বের বিভিন্ন র‌্যাংকিংয়ে এগিয়ে যাচ্ছে।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রাস্টি বোর্ড সদস্য, ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!