শিরোনাম:
Network News BD
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের সাজা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ৮:৫৯ AM ২০ বার পঠিত
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের সাজা

ব্যাংকে ভুয়া কাগজ প্রদর্শন করে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যাংক কর্মকর্তাসহ ৪ আাসমিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের অর্থদণ্ড, অনাদায়ে ভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহাঃ আদীব আলী এ রায় ঘোষণা করেন। সংশিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়াছিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ইউসিবিএল ব্যাংকের খানজাহান আলী রোড শাখার সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, মেসার্স আলী এন্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমান। দণ্ডপ্রাপ্ত আসামিরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ব্যবস্থাপক গোলাম হোসেনকে ৪০৯ ও ১০৯ ধারায় ৫ বছরের সশ্রম কারদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপরদিকে, আলী এন্ড সন্সের মালিক শাহাজাহান আলী চৌধুরী, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম ও গোলাম রহমানকে ৪০৯/১০৯ ধারায় ৫ বছর, ৪৬৮ ধারায় ৫ বছর এবং ৪৭১ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং তাদের প্রত্যেককেই ১০ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রমের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, নগরীর খানজাহান আলী রোডস্থ ইউসিবিএল ব্যাংক থেকে ১৯৯৯ সালে একটি হিসাব খুলে মেসার্স আলী এন্ড সন্সের মালিক শাহাজান আলী লেনদেন করতে থাকেন।

তিনি ২০০১ সালের ৩০ জানুয়ারি ব্যবসা পরিচালনা এবং সম্প্রসারণের জন্য ২৫ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। তার আবেদনের যাবতীয় কাগজপত্র ব্যাংক কর্তৃপক্ষ ঢাকায় পাঠান। ওই বছরের ১০ ফেব্রুয়ারি আবেদন ঢাকা থেকে প্রত্যাখ্যান করে খুলনায় ফেরত পাঠানো হয়।

সূত্রটি আরও জানান, একই বছরের ১১ মার্চ অভিযুক্ত গোলাম হোসেন ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি প্রত্যাখান হওয়া আবেদনপত্রটি পুনরায় ঢাকায় পাঠান। তিনি কোনো বিষয় যাচাই-বাছাই না করে ঋণ প্রদানের সুপারিশ করেন।

সুপারিশের ভিত্তিতে ১০ লাখ টাকা ঋণ মঞ্জুর করা হয়। ঋণের শর্তগুলো ঠিকমতো প্রতিপালিত হচ্ছে কিনা এ বিষয়টি ব্যবস্থাপক প্রতিপালন করেননি। ঋণ আবেদনের সাথে জামিনদার হিসেবে অভিযুক্ত মঞ্জুরুল আলম ও শেখ গোলাম রহমান যে সকল কাগজপত্র দাখিল করেছিলেন সব ভুয়া।

সূত্রটি আরও জানান, ঋণের অর্থ উত্তোলনের পর সঠিকভাবে পরিশোধ না করায় নতুন দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. ছাদিকুর রহমান ২০০৩ সালের ২৯ ফেব্রুয়ারি জামিনদারকে নোটিশ করেন।

এ সময় গোলাম রহমান নামে এক ব্যক্তি ব্যাংকে উপস্থিত হয়ে কর্তৃপক্ষকে অবগত করেন ঋণ গ্রহণের জন্য যে সকল দলিলপত্র ও জামিননামা ব্যাংকে রয়েছে তা সম্পূর্ণ ভুয়া। যার সুদাসলসহ ১৩ লাখ ৭০ হাজার ৫৭৫ টাকা হয়।

২০০৫ সালের ৩০ জানুয়ারি এ ঘটনায় তৎকালীন ব্যাংকের ম্যানেজার ছাদিকুর রহমান বাদী হয়ে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা দায়ের করেন।

মামলায় ঋণ গ্রহণে সহায়তা ও ঋণের অর্থ ব্যাংকে জমা না দেওয়ার অপরাধে ব্যাংকের সাবেক ব্যবস্থাপক গোলাম হোসেন, ঋণ গ্রহীতা শাহাজান আলী চৌধুরী, আইন উপদেষ্টা এম এম মাজেদ, জামানত প্রদানকারী মঞ্জুরুল আলম, গোলাম রহমান ও ভুয়া দলিল লেখক মো. শাহাজাহান আলীর নাম উল্লেখ করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে দুদক তদন্ত করে।

২০১০ সালের ১০ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিনা আক্তার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর বিচার প্রক্রিয়া শুরু হয়।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!