শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৬:২২ PM ১৭ বার পঠিত
রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা আয়োজিত হয়। রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান প্রধান সমস্যা ও স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত বক্তারা স্থানীয় পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় সক্রিয় না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ভূমি কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় সাধারণ মানুষকে নামজারি, খারিজসহ প্রয়োজনীয় সব সেবার জন্য আবারো ঠাকুরগাঁও সদর উপজেলায় যেতে হচ্ছে। এতে দূর-দূরান্তে যাতায়াতের কারণে একদিকে যেমন অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে, তেমনি সাধারণ মানুষের মূল্যবান সময় ও শ্রম অপচয় হচ্ছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানের জোর দাবি জানান তারা।

অনুষ্ঠানে রুহিয়া উপজেলা প্রকৌশলী মাবুদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা: সাইমুম মুনিরা সুমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোয়েব আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই জোবাইদুল হক উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগণ শাহা ও রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষে অংশ নেন ৬নং সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় এবং ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!