শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আগুনে পুড়ে ছাই নিঃস্ব ভ্যান চালকের পরিবার

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৬:০১ PM ১৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় আগুনে পুড়ে ছাই নিঃস্ব ভ্যান চালকের পরিবার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে  রুহিয়া উপজেলার ঘনিবিষ্ণুপুর পুরাতন ঈদগা পাড়ার ভ্যান চালক সহেদালীর  এক ভয়াবহ অগ্নিকাণ্ড  বসতবাড়িসহ অন্তত ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

০১ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার দুপুর ১:৩০ মিনিটে  রুহিয়া থানাধীন ১নং রুহিয়া   ইউনিয়নের  ঘনিষ্ঠপুর ৭ নং ওয়ার্ডের পুরাতন ঈদগা পাড়ায় ভ্যান চালক সহেদালীর  বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে  খাদ্যশস্য নগদ অর্থসহ প্রায় ৩ লক্ষ ৫০ হাজার  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন প্রত্যক্ষদর্শীরা ।  দুপুরে সহেদালীর  স্ত্রী মোসাম্মৎ রূপবান বেগম জানান আমি বাহিরের রান্নাঘরে রান্না করছিলাম এবং ছেলে বউ সুরভী আক্তার  টিউবয়েলে কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ছিলেন হঠাৎ ঘরে ঢুকতেই দেখতে পায় আগুন পুরো ঘরে দাউ দাউ করে জ্বলিয়ে উঠছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুন একে একে বাড়ির আসবাব পত্র আলমারি ফ্রিজ  খাট সবকিছুই পুড়ে ছাই হয়ে যায় পরনের কাপড় ছাড়া কিছুই নাই।

খবর পেয়ে আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রমে আনে। ফায়ার সার্ভিস কর্মরতরা জানান আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে ধারণা করা যেতে পারে।

ফায়ার সার্ভিস আসার আগেই ততক্ষণে বসতঘরের আসবাবপত্র, ধান-চাল,  প্রয়োজনীয় নগদ অর্থ ও মালামালসহ সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩  লক্ষ ৫০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়।

মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত  পরিবারের সদস্যরা। আকস্মিক এই বিপর্যয়ে সবকিছু হারিয়ে দিশেহারা এই পরিবার এখন সরকারি বা বেসরকারি জরুরি সহায়তার দিকে তাকিয়ে আছেন। খবর পেয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ঘটনা স্থলে পরিদর্শন করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!