শিরোনাম:
Network News BD
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ PM ১৪ বার পঠিত
কিশোরগঞ্জে প্রথমবারের মতো চাকরি ও যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে কিশোরগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি ও যুব উদ্যোগ মেলা-২০২৬’। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

​মেলায় বিভিন্ন স্বনামধন্য চাকরিদাতা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ও নিয়োগসংক্রান্ত তথ্য নিয়ে অংশগ্রহণ করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় মোট ২১টি প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রত্যাশীদের জন্য মেলায় সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার বিশেষ ব্যবস্থা রাখা হয়।

​মেলার বিভিন্ন স্টল ও কার্যক্রম ঘুরে দেখেন গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মোস্তাকিম হাসান, আব্দুল্লাহ আল মোজাহিদ ও মুফতী কাওসার আহমেদ আজাদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা।

​এ সময় কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন। তারা মেলার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন।

​চাকরির পাশাপাশি যুব উদ্যোগ ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন সুযোগ-সুবিধা তুলে ধরায় মেলাটি চাকরিপ্রত্যাশী তরুণদের পাশাপাশি নতুন উদ্যোক্তা হতে ইচ্ছুকদের মধ্যেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জ ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে এবং সংশ্লিষ্টদের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলায় সার্বিক সহায়তা প্রদান করে ‘সেভ দ্য চিলড্রেন’।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!