শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রুহিয়ায় ক্লাসরুম ছেড়ে রিপোর্টিংয়ে শিক্ষকেরা, বিঘ্নিত পাঠদান

মোস্তাফিজুর রহমান আকাশ

মোস্তাফিজুর রহমান আকাশ

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ PM ৩০ বার পঠিত
রুহিয়ায় ক্লাসরুম ছেড়ে রিপোর্টিংয়ে শিক্ষকেরা, বিঘ্নিত পাঠদান

ছবি: এআই দ্বারা নির্মিত

শ্রেণিকক্ষে পাঠদান রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একদল শিক্ষক নিয়মিত সাংবাদিকতায় যুক্ত হচ্ছেন। এতে প্রাতিষ্ঠানিক পড়ালেখা ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও নাগরিক সমাজ।

অনুসন্ধানে জানা গেছে, উপজেলার আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয় ও রুহিয়া ডিগ্রি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক এই ধারার সঙ্গে জড়িত। এমপিওভুক্ত এসব শিক্ষক মূল দায়িত্ব ছেড়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নানা প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন সংবাদমাধ্যমে কাজ করছেন। অনেকে সংবাদমাধ্যমের পরিচয়পত্র নিয়ে সার্বক্ষণিক মাঠপর্যায়ের কাজে ব্যস্ত সময় পার করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালা ও নির্দেশিকা অনুযায়ী, পূর্ণাঙ্গ সরকারি আর্থিক সুবিধাপ্রাপ্ত শিক্ষকরা কর্তৃপক্ষের লিখিত অনুমোদন ছাড়া অন্য কোনো লাভজনক বা পেশাগত কাজে যুক্ত হতে পারেন না। কিন্তু রুহিয়ায় এই বিধির ব্যত্যয় ঘটিয়ে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা চালিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে সময়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে অনুপস্থিতি কিংবা পাঠদানে মনোযোগী থাকার কথা, সে সময় তারা ব্যস্ত থাকেন তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি কিংবা বিভিন্ন দপ্তরে যাতায়াতে। নিয়মিত প্রতিষ্ঠানে না আসা এবং থাকলেও পাঠদানে মনোযোগ না থাকার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান জানান, বাড়তি প্রভাব খাটানো ও আত্মরক্ষার অজুহাতে কিছু শিক্ষক এই পথ বেছে নিচ্ছেন। এতে মূল শিক্ষকতা পেশা অবহেলার শিকার হচ্ছে।

শিক্ষাবিদদের মতে, শিক্ষকতা ও সাংবাদিকতা দুটিই মহৎ পেশা। তবে একটির কারণে অন্যটি ক্ষতিগ্রস্ত হলে প্রতিষ্ঠানের স্বাভাবিক শৃঙ্খলা ভেঙে পড়ে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান প্রশ্নের মুখে পড়ে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান জানান, নীতিমালার বাইরে গিয়ে শিক্ষকদের অন্য কোনো পেশায় যুক্ত থাকার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক পদক্ষেপ নেওয়া হবে।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!