মন সত্য তাইতো বলি
অধম নূর ইসলাম
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি
ভেঙ্গে মানুষেরই মন
যতই শোনাও মহান বুলি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
যতই করো তার সাধন
পাবে না সেই রতন
ভেঙ্গে মানুষেরই মন
করিলে তার আয়োজন
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।
ভালোবাসায় ভালোবাসা
ঘৃণায় ঘৃণিত হৃদয় ঠাসা
সত্যের নাই আশা
মিথ্যের ছড়াছড়ি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।
অধম তোমার কর্মে
আছে কি সে সেই ধর্মে
যার জন্যে এই জনম
মানব সেবায় ছবি
তিক্ত জীবন জগৎ সত্য
মন সত্য তাইতো বলি।
