শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ৭:২৬ PM ৯ বার পঠিত
ফুলবাড়ীয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আজ রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্য খাতের উন্নয়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আয়োজনের শেষ অংশে সফল মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ৬ আসনের সংসদ সদস্য মুঃ কামরুল হাসান। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ এই আয়োজনে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

​আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ এবং নিরাপদ মাছ উৎপাদনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি জলাশয় ও মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং মাছের অভয়াশ্রম রক্ষায় সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর জোরালো আহ্বান জানানো হয়।

​উল্লেখ্য, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টিতে বর্তমানে নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!