শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জুলাই অভ্যুত্থানের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসব শুরু

মুহিবুল হাসান রাফি

প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬, ৫:১৩ PM ২৮ বার পঠিত
জুলাই অভ্যুত্থানের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক উৎসব শুরু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘জাগ্রত জুলাই কালচারাল ফেস্ট ২০২৬’। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এই উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে।

দিনব্যাপী এই উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। উৎসব প্রাঙ্গণে দর্শনার্থীদের সবচেয়ে বেশি নজর কাড়ছে প্রতীকী আয়নাঘর, ফাঁসির মঞ্চ এবং আলোচিত হারুনের ভাতের হোটেল। এছাড়া রয়েছে থিমভিত্তিক বিভিন্ন কর্নার, শিক্ষার্থীদের নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আকর্ষণীয় প্রদর্শনী।

জুলাইয়ের গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগের দৃশ্যপট সবার সামনে তুলে ধরতেই মূলত এই উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের চেতনা পৌঁছে দেওয়া এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোই তাদের প্রধান লক্ষ্য।

আজকের উদ্বোধনী অনুষ্ঠানে চাকসুর ভিপি, জিএসসহ অন্যান্য নেতা এবং বিভিন্ন হল সংসদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের এই উৎসবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!