ব্যর্থ সমীকরণ
সাব্বির হাসান নিরব
তুমি আকাশ ভালোবাসো বলে
আমি হয়েছিলাম ঘুড়ি,
তুমি বৃষ্টি ভালোবাসো বলে
মেঘ হয়ে সারা পথ ঘুরি।
আরও পড়ুন
তুমি আমার হলে পারতে
তুমি সমুদ্র ভালোবাসো বলে
বুকে নিলাম নোনা জল,
তুমি কুয়াশা ভালোবাসো বলে
শিশিরে ভাসাই নয়নতল।
হঠাৎ এক এলোমেলো ঝড়ে
জানতে পারলাম, তুমি
আকাশ ভালোবাসো কেবল মুক্ত
পাখিদের ওড়াউড়ি দেখবে বলে।
তুমি বৃষ্টি ভালোবাসো, শীতল হাওয়ায়
এলোমেলো চুল উড়াবে বলে,
তুমি সমুদ্র ভালোবাসো, নীলিমার
গহীনে হারাবে বলে।
তুমি কুয়াশা ভালোবাসো, নিভৃতে
উষ্ণতার চাদরে মোড়াবে বলে।
