শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

যুগের চাহিদায় শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬, ৮:৩২ PM ৯ বার পঠিত
যুগের চাহিদায় শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষাকে যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও বেশি কর্মমুখী করার লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘ডেভেলপমেন্ট অব আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ শীর্ষক এই আয়োজনের উদ্যোগ নেয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

​উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এবং চাকরির বাজারের বাস্তব চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয় ঘটাতে ওবিই কারিকুলাম বাস্তবায়ন করা অপরিহার্য। আধুনিক এই শিক্ষা নিশ্চিত করতে আমাদের প্রচলিত শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন আনা জরুরি।

​কর্মশালায় আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান।

​আধুনিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ওবিই কারিকুলাম কীভাবে তৈরি ও বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং কারিকুলাম বিশেষজ্ঞরা অংশ নেন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!