শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

মোঃ রাসেল সরকার-এর কবিতা সেমিস্টার ফি

মোঃ রাসেল সরকার

মোঃ রাসেল সরকার

প্রকাশিত: ৭ জুলাই ২০২৬, ১০:০৩ AM ৭ বার পঠিত
মোঃ রাসেল সরকার-এর কবিতা সেমিস্টার ফি

ছবি: সংগৃহীত

সেমিস্টার ফি
মোঃ রাসেল সরকার

অনেকের কাছে সেমিস্টার ফি মানে
হয়তো একটা নির্দিষ্ট অঙ্কের টাকা,
নিছকই এক ‘ম্যাটার অব ট্রানজাকশন’।
কিন্তু আমার কাছে?
এটা শুধু টাকা নয়…
এটা আমার মায়ের ঘুমহীন রাতের দাম,
তাঁর পরিশ্রমে গড়া প্রতিটি স্বপ্নের ছোট্ট একটি কিস্তি।

যখন আমি ফি জমা দিই,
আমি জানি, সেই টাকার প্রতিটি কণায় লেগে আছে তাঁর ত্যাগ—
ভোরে উঠে রান্না করা, নিজের জন্য কিছু না রেখে আমাকে খাওয়ানো,
নিজের শখগুলোকে বুকের ভেতর চাপা দিয়ে শুধু আমার পড়াশোনার কথা ভাবা।

যে টাকা দিয়ে আমি আজ ক্লাসে বসি,
সেটা মায়ের না-খাওয়া দুপুর, কম খরচে চলা মাস,
আর বহু স্বপ্নকে থামিয়ে রাখা এক জীবন্ত বিসর্জন।

আমি জানি, আমি শুধু একজন শিক্ষার্থী নই—
আমি আমার মায়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন;
তাঁর আশা, তাঁর ভালোবাসা আর তাঁর নিঃস্বার্থ ত্যাগের ফল।

সেমিস্টার ফি আমার কাছে শুধু একটা রসিদ নয়;
এটা আমার মায়ের বুকভরা আশা,
একটা ভালো ভবিষ্যতের জন্য তাঁর নীরব সংগ্রাম।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!