শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কিশোরগঞ্জের আঞ্চলিক কবিতা: বিশ্বকাপ সমাচার

সাব্বির হাসান নিরব

সাব্বির হাসান নিরব

প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ৮:৫২ AM ২৩ বার পঠিত
কিশোরগঞ্জের আঞ্চলিক কবিতা: বিশ্বকাপ সমাচার

ছবি: এআই দ্বারা নির্মিত

বিশ্বকাপ সমাচার 
সাব্বির হাসান নিরব 

বাংলাদেশো থাইক্কা আমডার
কত রঙ্গের কথা,
জিতবো এবার আর্জেন্টিনা
সাক্ষী লতা- ফাতা।

এহেদ-জনে করে আয়া
কত আহ্লাদি,
শহের দল জিতলে নাকি
দিবো মোমবাত্তি।

ইতা হুইন্না আসে বেহে
হরে টিটকারি,
পুলাফান্তে দেখলে ওই
মারে হাত তালি।

আর্জেন্টিনা জিতবো নাকি
ইড্ডা জানি না,
ব্রাজিল এবার হেক্সা করবো
হুইনাও হুনে না।

এই দুই দেশ বাদ দিলে
আরো দেশ আছে,
কেরে জানি দুইড্ডারে লইয়া
দুইন্নার মাইনষে নাচে।

ফ্রান্স আছে, সেনেগাল আছে,
আছে পর্তুগাল –
ইংল্যান্ড আর মরোক্কো ও যে
ভালা খেলবো এবার।

খেলা লইয়া আমডার দেশে
মারামারি কেরে?
চা’র দোহানো চিল্লাইয়া
গলাডা কেরে ছিঁড়ে?

যেওই জিতে, যেওই হারে
আমডার কি তাতে,
এরা কি আর মইচ- লবণ
দিবো আমডার ভাতে?

দিন শেষে আমডা সবাই
এহই দেশের লোক,
খেলা লইয়া মারামারি
আর যাতে না হোক।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!