শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ৪:১৯ PM ৭ বার পঠিত
অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শুধুমাত্র Promoted শিক্ষার্থীরা F গ্রেডপ্রাপ্ত কোর্সে ২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত পরীক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ ২১ জুলাই থেকে ৩০ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন যাচাই ও ডাটা এন্ট্রি নিশ্চয়ন করবে। এরপর ২ আগস্ট থেকে ৩ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে।

পরীক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় ফিসহ নিজ নিজ বিভাগে জমা দিতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!