শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

আন্তর্জাতিক স্টার কিডস অ্যাওয়ার্ড ২০২৬-এ কিশোরগঞ্জের মারুফের সাফল্য

সাব্বির হাসান নিরব

সাব্বির হাসান নিরব

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ৮:৫২ PM ৭ বার পঠিত
আন্তর্জাতিক স্টার কিডস অ্যাওয়ার্ড ২০২৬-এ কিশোরগঞ্জের মারুফের সাফল্য

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ছেত্রাখালি গ্রামের শিক্ষার্থী মো. মারুফ উজ্জামান আন্তর্জাতিক পর্যায়ের International Star Kids Award 2026 প্রতিযোগিতায় পাবলিক বক্তৃতা ও উপস্থাপনা (Public Speaking and Presentation) বিভাগে ‘Rising Star’ খেতাব অর্জন করে বিজয়ী হয়েছেন।

প্রতিযোগিতায় বাংলাদেশসহ ভারত, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, হন্ডুরাসসহ বিশ্বের ২৩টিরও বেশি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সাফল্য অর্জন করেন মারুফ উজ্জামান।

তিনি বর্তমানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

এর আগে মারুফ উজ্জামান জাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ বক্তা ও উপস্থাপক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জনের মাধ্যমে তিনি শুধু কিশোরগঞ্জ নয়, সমগ্র বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!