শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নবীগঞ্জে ১৬৭ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ‘এক মুঠো হাসি’-এর গোশত বিতরণ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩০ মে ২০২৬, ১০:০৩ AM ৩৩ বার পঠিত
নবীগঞ্জে ১৬৭ সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ‘এক মুঠো হাসি’-এর গোশত বিতরণ

ছবি: সংগৃহীত

ঈদের দিনেও অনেক মানুষের কাছে গরুর মাংসের স্বাদ অজানা থেকে যায়। সেইসব সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে নবীগঞ্জ উপজেলায় ১৬৭টি পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘এক মুঠো হাসি’।

​প্রতিবছরের ন্যায় এবারও ঈদের পরের দিন উপজেলার ভরপুর (ভূমিহীন), মাধবপুর ও উমরপুরসহ এমন কিছু প্রত্যন্ত এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে অধিকাংশ পরিবারই ঈদুল আযহার গোশত থেকে বঞ্চিত ছিল।

​সংগঠনটির স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে এই গোশত পৌঁছে দেন। এই মহৎ উদ্যোগ সফল করতে যেসব দাতা, শুভাকাঙ্ক্ষী এবং স্বেচ্ছাসেবক আর্থিক অনুদান, শ্রম ও পরামর্শ দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ‘এক মুঠো হাসি’ পরিবার।

প্রতিষ্ঠালগ্ন থেকেই ‘এক মুঠো হাসি’ অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোরবানির গোশত বিতরণের পাশাপাশি সংগঠনটি চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, স্বাবলম্বী প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, বস্ত্র ও খাদ্য বিতরণ, কুইজ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো নানামুখী সমাজসেবামূলক কাজ পরিচালনা করে নবীগঞ্জ উপজেলায় ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!