শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫১ PM ৭ বার পঠিত
৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

দেশের সব শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক পত্রে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা বন্ধ রয়েছে।

একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার সময় এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পৃথকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকে। এই অবস্থায় অষ্টম শ্রেণিতে আবারও অনলাইন রেজিস্ট্রেশন চালু করলে তা শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত ২৯ এপ্রিল একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিষয়ে নির্দেশনা দিয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এই রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত প্রশাসনিক ও আর্থিক চাপ কমাতে এবং অভিভাবকদের উদ্বেগ দূর করতে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ বা স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেএসসি পরীক্ষা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অষ্টম শ্রেণিতে আলাদা রেজিস্ট্রেশনের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল।

বিশেষ করে অনলাইনভিত্তিক (সিএসআইএফ) ফরম পূরণ প্রক্রিয়া নিয়ে অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনার অপেক্ষায় ছিল।

শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থাপনা সহজ করার লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর চিন্তা করা হলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় আপাতত তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

এদিকে শিক্ষা বোর্ডগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত অবহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!