ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু সেবা এবং ঔষধ ও চশমা বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসসূচী পিএমকে।
বুধবার (৬ মে) সকালে পিএমকে কেশরগঞ্জ বাজার শাখার আয়োজনে ও পিএমকে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় এতে তাদের গ্রাহক এবং আশেপাশের অন্যান্য নিম্ন আয়ের সেবাগ্রহীতাগণ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে আগতদের প্রাথমিক চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং চশমা বিতরণ করায় খুশী তারা। রোগীরা বলছেন, সংস্থাটি প্রতিবছরই বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করে থাকে।
পল্লী মঙ্গল কর্মসসূচী কেশরগঞ্জ শাখার একাউন্ট অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন পিএমকের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সংস্থাটি অসহায় সদস্যদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এতে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মনোজ সিনহা, গাইনি ডাঃ মোছাঃ নাসরিন আকতার, শিশু প্রিয়াংকা রায়, চক্ষু ডাঃ আব্দুল্লাহ আল মামুন, সার্জারী ডাঃ জহির উদ্দিন ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ জিয়াউল হাসান এবং ডাঃ বিপুল চন্দ্র দাস। এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন ডাঃ মাসুদ রানা, ডাঃ তারেক ফয়সাল ও ডাঃ এহসানউল্লাহ শুভ প্রমুখ।
শুভ্র/
