শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩ মে ২০২৬, ৮:০৭ PM ৮ বার পঠিত
২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু

ছবি: সংগৃহীত

সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।

আজ রোববার একযোগে মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন রোববার এমবিবিএস ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময়ে সারাদেশের ১১২টি মেডিকেল কলেজের সকল নবীন শিক্ষার্থী অনলাইনে যুক্ত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি আসন, ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজের ৪৫৫টি আসনের বিপরীতে দেশী এবং বিদেশী মোট ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য যৌথ ভর্তি পরীক্ষায় মোট ১,২২,৬৩২ জন আবেদনকারী অংশ গ্রহণ করেন। ডেন্টাল কলেজ এবং মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটসমূহের ক্লাস এ মাসের দ্বিতীয়ার্ধে আরম্ভ হবে।

কেন্দ্রীয় কর্মসূচির পর প্রতিটি মেডিকেল কলেজ তাদের নিজস্ব উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রত্যেক শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপন করেন।

এছাড়াও নবীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং মনোবল বৃদ্ধির জন্য প্রতিটি কলেজে একটি বিশেষ মোটিভেশনাল লেকচারের আয়োজন করা হয়।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!