শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইকরাম আকাশ-এর কবিতা আব্রু নষ্টের বিচার হোক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ৭:৪০ PM ৩৯ বার পঠিত
ইকরাম আকাশ-এর কবিতা আব্রু নষ্টের বিচার হোক

ছবি: সংগৃহীত

আব্রু নষ্টের বিচার হোক
ইকরাম আকাশ

আমার অন্তরাত্মা বিমর্ষ, আছে স্মৃতি বীভৎস।
সে ক্ষণ ভুলি কী করে? আপনেরাই দিয়েছে ডুবিয়ে-
অগাধ বিশ্বাসই মরণফাঁদের উৎস।

দীর্ঘশ্বাস ফেলি কী করে, বুঝাবো কাকে সে মুহূর্ত!
সবাই গেছে ফেলে, চোখে পড়েনি আমার একাকিত্ব।
আমি দিশেহারা ছুটেছি দিগ্‌বিদিক, শরীর ছিন্নভিন্ন
হিংস্র হায়েনার মানুষ দল- ফালি ফালি করেছে মাংসপিণ্ড।

অন্যায়ের প্রতিবাদ করেছে কে, কবে হবে না সে বিচার।
আমি হতদরিদ্র, নেই কেউ আমার হয়ে বলার-
প্রাণহীন এই দেহের আব্রু দেখেনি কেউ।
আজ নিস্তেজ শরীরের প্রত্যেকটি অঙ্গ, ফ্যালফ্যাল চোখে-
তাকিয়ে দেখছে শত সহস্র কোটি মানুষের চোখ ইন্দ্রিয়।

ইহলোকে না হয়; না পেলাম বিচার –
ছাড় দেবো না, পরলোকে খোদার দরবারে হাজির হয়ে
নিজের আব্রু ঠিক করতে বলবো, কী করিনি আমি?
তবুও আমার জীবন দিতে হলো! ইহলোকে হয়নি বিচার
খোদা, তুমিই প্রধান বিচারক আব্রু নষ্টের এবার শাস্তি হোক।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!