শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ৭:০৯ PM ৮ বার পঠিত
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

ছবি: এআই দ্বারা নির্মিত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

প্রকাশিত রুটিন অনুযায়ী, এ পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।

আজ বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।

পরে ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ২ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় আবশ্যিক বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষা শুরু হবে। সকালের পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকেলের পরীক্ষাগুলো চলবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা গ্রহণ ও নম্বর বিভাজন নিয়ে রুটিনে পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

নির্দেশনায় আন্তঃশিক্ষা বোর্ড জানায়, বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। বহুনির্বাচনী (এমসিকিউ) এবং সৃজনশীল (সিকিউ) উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

রুটিনে বলা হয়, ৩০ নম্বরের বহুনির্বাচনী এমসিকিউ পরীক্ষার জন্য সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল বা সিকিউ পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট থাকবে। আর ব্যবহারিক বিষয় সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি বা এমসিকিউ’র জন্য ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল বা সিকিউ’র জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট সময় বরাদ্দ থাকবে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন কেন্দ্রে আনতে পারবেন না।

এ ছাড়া প্রত্যেক পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এ সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা তারা সংরক্ষণ করে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!