শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

তরুণ লেখকদের নিয়ে ‘ক্যাম্পাসের গল্পবুনন’ শীর্ষক কর্মশালা সম্পন্ন

তারেক আল মুনতাছির

তারেক আল মুনতাছির

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ৯:১০ PM ২০ বার পঠিত
তরুণ লেখকদের নিয়ে ‘ক্যাম্পাসের গল্পবুনন’ শীর্ষক কর্মশালা সম্পন্ন

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের লেখালেখির দক্ষতা বাড়াতে অনুষ্ঠিত হলো ফিচার বিষয়ক বিশেষ কর্মশালা ‘ক্যাম্পাসের গল্পবুনন’। গত ৩ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৮টায় গুগল মিট প্ল্যাটফর্মে এই অনলাইন কর্মশালার আয়োজন করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা।

“সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র। সেশনে তিনি ফিচার লেখার প্রাথমিক ধারণা, তথ্য সংগ্রহের উপায় এবং একটি সাধারণ ঘটনাকে কীভাবে সংবাদপত্রে প্রকাশের উপযোগী আকর্ষণীয় গল্পে রূপ দেওয়া যায়, সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হুমাইরা খানম জেরীন।

অনলাইন এই আয়োজনে তরুণ লেখকদের উপস্থিতি ও শেখার আগ্রহ ছিল বেশ স্বতঃস্ফূর্ত। প্রেজেন্টেশনের মাধ্যমে পরিচালিত সেশনটিতে অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্নোত্তরের সুযোগ পান এবং লেখালেখি নিয়ে তাদের নানা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নেন। নতুন লেখকদের উৎসাহ দিতে এবং তাদের লেখনীর মানোন্নয়নে এ ধরনের কর্মশালা বেশ কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!