শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অধম নূর ইসলাম এর কবিতা আমার সোনার বাংলা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১২:১৮ PM ৬ বার পঠিত
অধম নূর ইসলাম এর কবিতা আমার সোনার বাংলা

গ্রাফিক্স: নেটওয়ার্ক নিউজ বিডি

আমার সোনার বাংলা
অধম নূর ইসলাম

পাখির কন্ঠে বিজয়ের সুর
বলিয়া যায় ভালোবাসি
আমার এই সোনার বাংলা,
ভেসে গিয়েছিলো রক্তে রাজপথ
সেই বায়ান্ন একাত্তরের দিন।
মনে পড়ে যায় সেই দিনের কথা
মা বলেছিলো তুমিই পারবে
এনে দিতে স্বাধীনতা,
সালাম বরকত রফিক জব্বার
আরো কত নাম না জানা
বাংলা মায়ের বীর সন্তান
ঢেলে দিলো তাজা প্রাণ।
নয়টি মাস ঝরিতে থাকে
বাঙালির গাঁ থেকে রক্তজল
কত নির্যাতন
অবশেষে এলো স্বাধীনতা
পেলাম পরিচয়
হাতে বিজয়ের পতাকা।
বাংলা মায়ের
বাংলা সন্তান আমি,
আজ আনন্দে সবাই
এক সুরে বলি
আমার সোনার বাংলা
তোমায় ভালোবাসি।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!