শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ফুলবাড়ীয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

মুবারক হোসাইন

মুবারক হোসাইন

প্রকাশিত: ৯ মার্চ ২০২৬, ১০:১৮ PM ২০ বার পঠিত
ফুলবাড়ীয়ায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে শহরের পালকি কমিউনিটি সেন্টারে এতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, অন্যান্য শিক্ষকমণ্ডলী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীমহল অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূইয়া। এসময় তিনি সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে শিক্ষকদের হয়রানি বন্ধে ভূমিকা রেখে তাদের সকল অধিকার বাস্তবায়নের আশা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষকদের সঠিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি শাহীনূর রহমান মাসুদ তালুকদার বলেন, সততা ও জবাবদিহিতার সাথে প্রাথমিক শিক্ষকদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ফুলবাড়ীয়া শাখা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিযাম উদ্দিন খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, পৌর যুব বিভাগ জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খান, ফুলবাড়ীয়া কলেজের প্রভাষক মোহাম্মদ আফতাব উদ্দিন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন, রূপালী ব্যাংক ফুলবাড়ীয়া শাখার ম্যানেজার রেজাউল করিম, সংগঠনটির উপজেলা শাখার নির্বাহী সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিক ও অত্র সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার নীতি নির্ধারনী চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!