শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

জাগ্রত আছিম গ্রন্থাগারের ভ্রাম্যমাণ বইমেলা শেষ হচ্ছে আগামীকাল

উপজেলা প্রতিনিধি

উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১০:০৫ PM ১১ বার পঠিত
জাগ্রত আছিম গ্রন্থাগারের ভ্রাম্যমাণ বইমেলা শেষ হচ্ছে আগামীকাল

ছবি: সংগৃহীত

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগ্রত আছিম গ্রন্থাগারের আয়োজনে চলছে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেলার পর্দা নামছে আগামীকাল সোমবার বিকেল ৩টায়। উৎসবমুখর পরিবেশে গতকাল ৭ মার্চ সকালে এই মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান আকন্দ। প্রধান আলোচক ছিলেন একই কলেজের সহকারী অধ্যাপক ও গ্রন্থাগারের উপদেষ্টা মোহাম্মদ সাদেকুর রহমান। জাগ্রত আছিম গ্রন্থাগারের সভাপতি মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংক কর্মকর্তা এস. আর. মাসুম, সমাজসেবক ফয়সাল মাহমুদ আকাশ, গ্রন্থাগারের উপদেষ্টা মো. রাজিব হাসান, পরিচালক জিল্লুর রহমান রিয়াদ এবং তরুণ লেখক মাহিন মুর্তজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান জানান, প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। মেলার অন্যতম আয়োজক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত রহমান দর্শনার্থীদের অভূতপূর্ব সাড়া দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, মেলায় শুধু বই বিক্রি নয়, বসে পড়ারও চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে। পাঠক মেলায় এসে বই দেখে ও পড়ে বইয়ের সাথে সখ্যতা গড়ে তুলবে, এটাই তাদের মূল লক্ষ্য। এছাড়া মেলায় বই সরবরাহ ও কারিগরি সহায়তার জন্য ‘বেনজিন প্রকাশন’ এবং ‘পড়ুয়া বুকশপ’ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!