শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

‘ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিহাল খান

নিহাল খান

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ PM ২২ বার পঠিত
‘ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

​রাজধানীর মিরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরের প্রিন্স কিচেন রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক সদস্য প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, যমুনা ব্যাংকের এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অংশ নেন দৈনিক রূপালী বাংলাদেশের সিইও পারভেজ খান, সিনিয়র সাংবাদিক খায়রুজ্জমান কামাল, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম এবং অ্যাডভোকেট শেখ গোলাম হাফিজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পুরো আয়োজনটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।

কাশিনাথপুর এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সম্মিলনের মাধ্যমে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সক্রিয় ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!