শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা শুরু

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ PM ৮ বার পঠিত
চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ থেকে রোজা শুরু

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার থেকে চাঁদপুরের হাজীগঞ্জ সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশত গ্রামে রোজা রাখা শুরু হয়েছে। ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন

সাদ্রা দরবার শরীফ ছাড়াও জেলার মতলব উত্তর উপজেলার সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের তারাবির নামাজ আদায় এবং সেহরি খাওয়ার মাধ্যমে রোজা শুরু করেছে সেখানকার অনুসারীরা। পীর ইমামুল আরেফিন ড. মওলানা সৈয়দ মোহাম্মদ মাকসুদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এছাড়া জেলার হাজীগঞ্জ উপজেলার সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা, ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলব উত্তর উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দারা আজ থেকে প্রথম রোজা পালন শুরু করেছেন।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, প্রথমে আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছিলাম। পরবর্তীতে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় সাদ্রা দরবার শরীফে তারাবি ও রোজা রাখার সিদ্ধান্ত হয়।

তিনি বলেন, আগাম রোজা ও দুই ঈদ পালনের প্রবর্তক সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মওলানা ইসহাক (রহ.)। ১৯৩২ সাল থেকে সাদ্রা দরবার শরিফের পীর সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা গেলে, তার সাথে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপনের নিয়ম চালু করেন।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!