শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২১ PM ১০ বার পঠিত
একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : তারেক রহমান

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি সচেতন ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে ভোটারদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

তারেক রহমান লেখেন, ‘আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

স্ট্যাটাসে তিনি জানান, যারা ইতোমধ্যে ভোট দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের প্রত্যেককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

একই সঙ্গে যারা এখনো ভোট দেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘আসুন, সবাই মিলে একসাথে দেশ গড়ি, ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!