শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

৩৪৬ রানে অলআউট বাংলাদেশ

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।

আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ।

প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৭ রান করেছিল টাইগাররা। দ্বিতীয় দিন বাকী ২ উইকেটে ২৯ রান যোগ করতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে তানজিদ হাসান ৮৩, সাদমান ইসলাম ৬৭ ও লিটন দাস ৫৩ রান করেন। এছাড়া নাইম হাসান অপরাজিত ৩৫, মোমিনুল হক ৩৯ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৯ রান করে।

বল হাতে আফগানিস্তানের মোহাম্মদ সালিম ৪টি, ইয়ামিন আহমাদজাই ৩টি উইকেট নেন।