সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জাদুকর লিওনেল মেসি

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে আটবারের ব্যালন ডি অর জয়ী এই মহাতারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। অবসরের ঘোষণা দিয়ে মেসি তাঁর পোস্টে লেখেন ফাইনালের পর কিছুটা সময় পার হয়েছে অনেক ভাবনাচিন্তার পর আমি সবাইকে জানাতে চাই যে আমি জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।

সিদ্ধান্তটি নেওয়ার পেছনের আবেগের কথা জানাতে গিয়ে বিশ্বকাপজয়ী এই তারকা লেখেন সিদ্ধান্তটি নিতে আমার আত্মা কেঁদেছিল এবং এখনো কাঁদছে তবে আমি বুঝি যে এটাই সঠিক সময়। সমর্থকদের উদ্দেশে তিনি বলেন আমি আপনাদের শপথ করে বলছি আমি সর্বদাই নিজের সেরাটা দিয়েছি। শুধু শেষ কয়েক বছরই নয় যখন আমরা সবকিছু জিতলাম তার আগেও। সর্বদা আমি এই জার্সির জন্য লড়াই করেছি এবং সর্বস্ব উজাড় করে দিয়েছি যাতে ফুটবলের মাধ্যমে আপনাদের আনন্দ দিতে পারি এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে পারি।

জাতীয় দলের অধ্যায় শেষ করার বিষয়ে মেসি লেখেন সময় খুব কম বাকি আর প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে এটি তেমনই একটি অধ্যায় যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি ভালোবাসতাম ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব। আমি নিজেকে শূন্য করে দিয়েছি আমার আর দেওয়ার মতো কিছুই নেই। তা ছাড়া পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আসছে যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।

বিগত ২০ বছরে ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন ভেতর থেকে অর্থাৎ মাঠ থেকে আপনাদের সমবেত কণ্ঠ শোনা আমি খুব মিস করব। এখন থেকে আমি হব আপনাদেরই একজন। এখন বাইরে থেকে সবসময় সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব।

ফুটবল ক্যারিয়ারের দীর্ঘ উত্থান পতনের এই যাত্রায় সবসময় পাশে থাকার জন্য পরিবার কোচ সতীর্থ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান মেসি। তিনি লেখেন এত সুন্দর কিন্তু কঠিন সফরে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ। চমৎকার সব স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্তগুলো আমি সাথে নিয়ে যাচ্ছি। আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে আমার সতীর্থদের সাথে মিলে আপনাদের স্বপ্নের সব মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সাথে এই জীবনটা কাটানো সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আপনাদের আমি ভালোবাসি। আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।