সোমবার, ২০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
Network News BD
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

গোল্ডেন বুট জয় করলেন এমবাপ্পে

নেটওয়ার্ক নিউজ বিডি ডেস্ক

০২৬ বিশ্বকাপের গোল্ডেন বুট জয় করেছেন ফরাশি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি গোল করতে ব্যর্থ হওয়ায় এমবাপ্পের হাতেই উঠে গোল্ডেন বুট ট্রফি।

ফরাশি অধিনায়ক এমবাপ্পে এবারের আসরে ১০ গোল করে এই কৃতিত্ব অর্জণ করেছেন। আর্জেন্টাইন মহাতারকা মেসি করেছেন আট গোল।

ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম ও নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ড উভয়ই ৭টি করে গোল করেছেন।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ২৭ বছর বয়সী এমবাপ্পে চার বছর আগে কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের স্বীকৃতি হিসেবে গোল্ডেন বুট জয় করেছিলেন। ঐ আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল ফ্রান্স।

২০১৮ বিশ্বকাপে অভিষিক্ত ফ্রেঞ্চম্যান এমবাপ্পে শনিবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে জোড়া গোল করে নিজের গোলসংখ্যা ১০’এ উন্নীত করেছেন। হাই স্কোরিং ম্যাচটিতে ইংল্যান্ড ৬-৪ গোলে জয়ী হয়।

সব মিলিয়ে ক্যারিয়ারে এমবাপ্পের তিন বিশ্বকাপে গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২, যা এই তালিকায় সর্বোচ্চ। এক গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মেসি।